কক্সবাজারে ২০ বছর আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মং নু মং গ্রেপ্তার

কক্সবাজারে ২০ বছর আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মং নু মং গ্রেপ্তার

কক্সবাজারে ২০ বছর আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মং নু মং গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রায় ২০ বছর ধরে আত্মগোপনে থাকা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শুক্রবার (১৫ মে) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মং নু মং ওরফে মংনু (৭১) বান্দরবান সদর থানার লুইলান হেডম্যান পাড়ার মৃত জ্য হ্লা প্রুর ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মং নু মংকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, র‌্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান সদর থানার লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *