টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টেকনাফের সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়ার পথে একটি ইজিবাই তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি ৩ রাইফেল, একটি দেশিয় এলজি, একটি জি ৩ রাইফেলের ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং ইজিবাইকটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মুন্ডারডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচার হতে পারে, এমন তথ্যে বুধবার রাতে অবস্থান নেয় বিজিবি। পরে ভোর ৪টার দিকে একটি ইজিবাইকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে থাকলে অস্থায়ী চেকপোস্টে থাকা বিজিবি সদস্যরা তল্লাশির জন্য তাদের থামার সংকেত দেন। এ সময় ইজিবাইকে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি ৩ রাইফেল, একটি দেশিয় তৈরি এলজি, একটি জি ৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর। জব্দ মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *