পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী

পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী

পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর চা বাগান ঘুরতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় খাসিয়া জনগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।’

সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয়ও এখানে বিবেচনায় নেওয়া হবে না।

এ সময় তিনি সংশ্লিষ্ট থানার ওসিকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পর্যটন খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার পর্যটন উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলছে।

যা পর্যটন খাতকে আরো গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এসব এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ সময় তিনি মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *