ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন ও পশুর চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদুল আজহার দিনেও সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। এসময় তিনি বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা
প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারে তৎপর হয়ে উঠে চোরাকারবারিরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধভাবে যেন ভারত থেকে পুশইন না হয় এবং কোরবানির পশুর চামড়া পাচার ও মাদক চোরাচালান রোধে সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। এ কারণে ঈদের দিনেও বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান, মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত থাকে, সেজন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়া পুশইন ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে বলে তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।