মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু, দিশেহারা মালিকরা

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু, দিশেহারা মালিকরা

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু, দিশেহারা মালিকরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত গরুর মালিকরা হলেন—কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

গরু এসব মালিকরা এখন দিশেহারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় একটি মাঠের মধ্যে গরুগুলো ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে মাঠে চরানো অবস্থায় ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। যাদের গরু মারা গেছে তারা সবাই গরীব।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed