পতেঙ্গায় তিন টন চোরাই কয়লাসহ দুই কাঠের বোট জব্দ করল কোস্ট গার্ড

পতেঙ্গায় তিন টন চোরাই কয়লাসহ দুই কাঠের বোট জব্দ করল কোস্ট গার্ড

পতেঙ্গায় তিন টন চোরাই কয়লাসহ দুই কাঠের বোট জব্দ করল কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন টন চোরাই খনিজ কয়লা ও দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড পূর্ব জোন।

এর আগে মঙ্গলবার দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া) সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি কাঠের বোট জব্দ করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে বোট দুটি তল্লাশি করে প্রায় তিন টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। উদ্ধার করা কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা কয়লা ও চোরাচালানে ব্যবহৃত বোটগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সুমন আল মুকিত বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *