ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন

ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন

ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের ক্ষেত্রে জোরালো সমর্থন জানিয়ে কোনো দেশ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা এই দেশটির ওপর ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা করে তবে তা ‘বুমেরাং’ বা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন জোর দিয়ে বলেন, সার্বভৌম রাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মুক্ত থাকতে হবে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, “ভারত সব সময় একটি সার্বভৌম দেশ হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন দেশটির ওপর নিষেধাজ্ঞার যেকোনো সম্ভাব্য হুমকি তাৎক্ষণিকভাবে বুমেরাং হবে।”

তিনি আরও বলেন, ভারত সব সময় নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে আর রাশিয়ার সঙ্গে মিত্রাতার কারণে বাইরে থেকে আসা চাপ সত্ত্বেও তা অব্যাহত রাখবে।

ভারতের কৌশলগত অবস্থানের প্রশংসা করে তিনি আরও বলেন, “কোনটা সবচেয়ে আধুনিক আর কোনটা নিজেদের জন্য সবচেয়ে উপযোগী, তা বেছে নেওয়ার পুরো অধিকার তাদের আছে। দুনিয়ার মানুষ কে কী বলল বা সমালোচনা করল, তা পরোয়া না করে ভারত সব সময়ই নিজের স্বার্থ বুঝে সিদ্ধান্ত নিয়েছে।”

রাশিয়ার তৈরি এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা এসইউ-৫৭ যুদ্ধবিমানের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত কোনো নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, নয়াদিল্লি সব সময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে।

তিনি উল্লেখ করেন, বাইরের কোনো রাজনৈতিক চাপ নয়, বরং নিজেদের সামরিক প্রয়োজন এবং সরঞ্জামের কার্যকারিতা দেখেই ভারত প্রতিরক্ষা ক্রয়ের সিদ্ধান্ত নেয়।

রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা সাময়িক কোনো রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় জানিয়ে পুতিন বলেন, “অন্যান্য সব অংশীদারদের মতো ভারতের সঙ্গেও আমাদের সহযোগিতা কোনো রাজনৈতিক আবহের অধীন নয়।”

পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন দৃঢ়তার সঙ্গে বলেন, “আমাদের কেউ নির্দেশ দিয়ে বলতে পারবে না যে, ভারতে এই জিনিস সরবরাহ কোরো না। আমাদের ডিকটেশন দেওয়ার ক্ষমতা কারও নেই।”

তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে নয়াদিল্লির সঙ্গে করা সমস্ত চুক্তি ও প্রতিশ্রুতি কঠোরভাবে বজায় রাখা হবে।

পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান এসইউ-৫৭ প্রসঙ্গে পুতিন জানান, রাশিয়া এর আগে ভারতের সঙ্গে যৌথভাবে এটি তৈরির প্রস্তাব দিয়েছিল। তবে সেই পরিকল্পনা সফল না হওয়ায় রাশিয়া একাই প্রকল্পটির কাজ শেষ করেছে।

বিমানটির শক্তির প্রশংসা করে পুতিন বলেন, “এসইউ-৫৭ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক ও ক্ষিপ্রগতির যুদ্ধবিমান। আমরা একসঙ্গে এটি বানাতে চেয়েছিলাম, তা না হলেও আমরা নিজেদের শক্তিতেই এটি তৈরি করেছি এবং এখন ভারতের কাছে তা বিক্রি করতে আমরা পুরোপুরি প্রস্তুত।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *