টেকনাফে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ ৩ পাচারকারী আটক

টেকনাফে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ ৩ পাচারকারী আটক

টেকনাফে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ ৩ পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৮ জুন) দিবাগত ভোররাতে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ইঞ্জিনচালিত নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি। তথ্য অনুযায়ী, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জিন্নাখাল নামক এলাকা দিয়ে এই চালানটি আসার কথা ছিল।

বিজিবির বিশেষ টহল দল নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। সকাল ১১টার দিকে মায়ানমার সীমান্ত থেকে একটি নৌকা নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে চ্যালেঞ্জ করে আটক করেন। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *