বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা-দীঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবির মারিশ্যা জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযান চলাকালে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দেওয়া হলে তারা মোটরসাইকেল থেকে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ, ৩৯ কার্টন ভারতীয় সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য পরিবহন রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, সীমান্তপথে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।