লালমনিরহাটের হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে গ্রামবাসী ও বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার-সংলগ্ন এলাকায় পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) মিডিয়া সেল জানায়, হাতীবান্ধার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার-সংলগ্ন এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনকে বহন করা একটি গাড়ি দাঁড়ায়। ওই গাড়িতে থাকা লোকদের সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেন বিএসএফ ৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা।

বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক পুশ ইন রোধে মাইকিং করে গ্রামবাসী ও বিজিবি। কিছুক্ষণ এসব লোককে শূন্যরেখায় বসিয়ে রাখলে গ্রামবাসী ও বিজিবির কঠোর প্রতিরোধের মুখে পুনরায় তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে নেয় বিএসএফ।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, যেকোনো ধরনের পুশ ইন রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের নজরদারি বাড়ানো হয়েছে। আতঙ্কিত না হয়ে বিজিবিকে তথা দিয়ে সহায়তা করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *