খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঙ্গালি শ্রমিকের উপর ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঙ্গালি শ্রমিকের উপর ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঙ্গালি শ্রমিকের উপর ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের গুলিতে এক বাঙ্গালি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার আহত শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি মাটিরাঙ্গা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে।

সূত্র জানায়, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে যৌথখামার এলাকার একটি স্থানে মোটরসাইকেলে করে আসা ইউপিডিএফের দুই সশস্ত্র সন্ত্রাসী প্রতিপক্ষের সন্ত্রাসীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা বাঁশের গাড়ির শ্রমিক জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed