বেকার যুবদের আত্মনির্ভরশীল করতে ৪৩ বিজিবির উদ্যোগ: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

বেকার যুবদের আত্মনির্ভরশীল করতে ৪৩ বিজিবির উদ্যোগ: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

বেকার যুবদের আত্মনির্ভরশীল করতে ৪৩ বিজিবির উদ্যোগ: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আর রবিবার (২১ জুন ২০২৬) সকালে রামগড় বিজিবি জোন সদরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সফল প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বেকার যুবদের আত্মনির্ভরশীল করতে ৪৩ বিজিবির উদ্যোগ: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, রামগড় বিজিবি জোন কেবল সীমান্ত নিরাপত্তা ও নিয়মিত অপারেশনাল কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বেকার যুবদের আত্মনির্ভরশীল করতে ৪৩ বিজিবির উদ্যোগ: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করেছে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ সুগম করবে। প্রশিক্ষণপ্রাপ্তরা এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের জীবনমান উন্নয়নসহ দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জোন অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বেকার যুবদের আত্মনির্ভরশীল করতে ৪৩ বিজিবির উদ্যোগ: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, ২০১০ সাল থেকে ২০ে২৬ সালের জুন পর্যন্ত রামগড় জোন কর্তৃক এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও বেকারত্ব নিরসনে ১৪২২ জনকে কম্পিউটার প্রশিক্ষণ ও ১২০৬ জনকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। যা পিছিয়ে পড়া পাহাড়ি জনপদে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনে সহায়ক ভুমিকা রাখছে।

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে বিজিবির এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে স্থানীয়ভাবে মত প্রকাশ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *