মাটিরাঙ্গা সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশের পর ত্রিপুরায় আটক চট্টগ্রামের হিন্দু দম্পতি

মাটিরাঙ্গা সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশের পর ত্রিপুরায় আটক চট্টগ্রামের হিন্দু দম্পতি

মাটিরাঙ্গা সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশের পর ত্রিপুরায় আটক চট্টগ্রামের হিন্দু দম্পতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে হিন্দুরা ‘নির্যাতিত’ বা ‘হুমকির মুখে’—এমন দাবি তুলে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করা এক বাংলাদেশি দম্পতিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে ভারতের ত্রিপুরা পুলিশ। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রমের ঘটনায় গ্রেফতারের পর তাদের দেওয়া বক্তব্য এবং অনুপ্রবেশের পটভূমি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার রাতে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের দেবদারু এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চট্টগ্রামের বাসিন্দা শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালানোর সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ভারতে প্রবেশের বৈধ কোনো পাসপোর্ট, ভিসা বা অন্যান্য নথি দেখাতে ব্যর্থ হওয়ায় গ্রেফতার করা হয়।

ত্রিপুরা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্তনু দেবনাথ স্বীকার করেন যে, তিনি ও তাঁর স্ত্রী গোমতী জেলার শিলাছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি দাবি করেন, বাংলাদেশে তারা নাকি প্রতিকূল পরিস্থিতি ও হুমকির মুখে ছিলেন এবং সে কারণেই ভারতে আশ্রয় নিতে এসেছেন।

তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরবর্তী জিজ্ঞাসাবাদে শান্তনু জানান, অতীতে কলেজ জীবনের একটি শিক্ষা সফরে তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত এলাকা ঘুরে দেখেছিলেন। সেই সময় সীমান্ত অতিক্রমের সম্ভাব্য পথ সম্পর্কে ধারণা পান এবং পরবর্তীতে সেই পূর্বপরিকল্পিত রুট ব্যবহার করেই সস্ত্রীক ভারতে প্রবেশ করেন।

পুলিশ তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করেছে। পাশাপাশি এই অনুপ্রবেশের পেছনে কোনো দালাল চক্র, সীমান্তপথে সহযোগী নেটওয়ার্ক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি তাদের দেওয়া বক্তব্যের সত্যতা এবং ভারতে আশ্রয় নেওয়ার দাবির পেছনের বাস্তব কারণও তদন্ত করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *