পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, নিহত ৭

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, নিহত ৭

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, নিহত ৭
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদরদপ্তরে সশস্ত্র হামলায় অন্তত তিন রেঞ্জার্স সদস্য ও চার হামলাকারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের গুলিস্তান-ই-জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্যে তিন রেঞ্জার্স সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। অভিযানে চার হামলাকারীকেও হত্যা করা হয়েছে।আলজাজিরার সূত্র জানায়, প্রায় পাঁচজন ভারী অস্ত্রধারী হামলাকারী একটি বিস্ফোরকবোঝাই যানবাহন দিয়ে কম্পাউন্ডের প্রধান ফটকে আঘাত করে। এতে বিকট শব্দ হয় এবং এরপর তারা কম্পাউন্ডে প্রবেশ করে হামলা চালায়।

তবে আইজি ওধো বলেন, হামলাকারীরা গাড়ি দিয়ে ফটকে আঘাত করেছিল, কিন্তু বিস্ফোরণ ঘটেছে কি না, তা তখনও নিশ্চিত হওয়া যায়নি।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এক বিবৃতিতে জানান, বিস্ফোরণের শব্দ ও গুলিবর্ষণের ঘটনার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নজর দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

হামলার পর মোসামিয়াত চৌরাঙ্গি এলাকার আশপাশের সড়কগুলো ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স ও রেঞ্জার্স সদস্যরা মোতায়েন করে যৌথ ক্লিয়ারেন্স অভিযান চালানো হয়।

পাকিস্তানের জরুরি সেবাদানকারী সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, হামলায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বেড়ে চলার মধ্যেই করাচির এই হামলার ঘটনা ঘটল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *