পানছড়িতে ৩ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের পরিকল্পনা

পানছড়িতে ৩ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের পরিকল্পনা

পানছড়িতে ৩ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের পরিকল্পনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় মোট আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে লোগাং জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লোগাং জোনের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপি, ক্যাম্প এবং আশপাশের এলাকায় পর্যায়ক্রমে প্রায় আড়াই লাখ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সব সম্প্রদায়ের মানুষের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হবে, যাতে স্থানীয় জনগণও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। শুধু চারা বিতরণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুবেদার মেজর নাজমুলসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed