দক্ষিণ ভিয়েতনামে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় নিহত

দক্ষিণ ভিয়েতনামে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় নিহত

দক্ষিণ ভিয়েতনামে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণ ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট উল্টে ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) এই ‍ঘটনা ঘটে।
ভিয়েতনাম কর্তৃপক্ষ জানায়, উল্টে যাওয়ার সময় স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত মোট ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার দুপুরের পর জনপ্রিয় হোন মে রুট এনগোয়াই দ্বীপ থেকে স্পিডবোটটি ছেড়ে আসে। আন থই আন্তর্জাতিক বন্দরে ফেরার পথে পর্যটন স্থানটি থেকে প্রায় ৪০০ মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিগুলোতে দেখা যায়, উদ্ধারকারীরা পানিতে ডুবে যাওয়া যাত্রীদের টেনে তুলছেন এবং তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিয়েতনামের সীমান্তরক্ষী, নৌবাহিনী এবং কোস্টগার্ড পৌঁছানোর আগেই কাছাকাছি থাকা অন্যান্য নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং যাত্রীদের উদ্ধার করতে শুরু করে। আরও জানিয়েছে, অনেক যাত্রী নৌকার ভেতরে আটকা পড়ায় উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়েছিল।

হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ভিয়েতনামী কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীদের পরিবারের সাথে সমন্বয় করার জন্য তারা রাজধানী হ্যানয় এবং হো চি মিন সিটিতে জরুরি কন্ট্রোল রুম স্থাপন করেছে। দূতাবাস আরও জানায়, ঘটনার সঠিক বিবরণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *