উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় নদীপথে পাচারের সময় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১০ আগস্ট) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং একই ইউনিয়নের উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ভোর ৪টা ৪০ মিনিটের দিকে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়। সকাল ৫টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে ৩৫টি কার্টনে রাখা ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *