ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ভেসে গেলো ৭ সেনা সদস্য

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ভেসে গেলো ৭ সেনা সদস্য

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ভেসে গেলো ৭ সেনা সদস্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় দুটি আশ্রয়কেন্দ্র ভেসে যাওয়ার ঘটনায় অন্তত চার শ্রমিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। একই ঘটনায় দেশটির আরও পাঁচ সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। অন্যদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডিবাং ভ্যালি জেলায় দুটি আশ্রয়কেন্দ্র ভেসে যায়।

আপার সুবানসিরি জেলার কেওজারিং-বায়াচিং সড়কের কাটিং এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটলে বেশ কয়েকজন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বলে জানা গেছে।

অন্যদিকে ডিবাং ভ্যালি জেলায় পাসু পানি আর্মি ক্যাম্পে ৫ম গ্রেনেডিয়ারের দুটি আশ্রয়কেন্দ্রে আকস্মিক বন্যার পানি ঢুকে পড়ে। এতে পানির স্রোতে সাত সেনাসদস্য ভেসে যান। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে আশপাশের সেনাচৌকিগুলো থেকে একাধিক উদ্ধারকারী দল অভিযানে যোগ দিয়েছে।

অরুণাচল প্রদেশে ভারী বর্ষণের কারণে চলমান বন্যা ও ভূমিধসে ইতোমধ্যে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা ও ভূমিধসে অরুণাচল প্রদেশে ব্যাপক সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে ২৩৫টি সড়ক, ৪০টি সেতু, ৭৫টি কালভার্ট, ৩৭৩টি পানি সরবরাহ ব্যবস্থা, ১৬১টি বিদ্যুৎ লাইন, ৮২৩টি বৈদ্যুতিক খুঁটি, ৬৬টি সেচ প্রকল্প, ১২২টি সরকারি ভবন, ৪১টি স্কুল, ১২টি জলবিদ্যুৎ প্রকল্প, ২৬টি রিটেইনিং ওয়াল এবং ১৬টি বন্যা প্রতিরোধী দেয়ালসহ অন্যান্য সরকারি সম্পদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *