কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ইব্রাহিম খান (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন ইব্রাহিম। একই ঘটনায় ইয়াসিন খান (২৫) নামে আরেক পর্যটক সাগরে ডুবে মারা যান। তারা দুজন চাচাতো ভাই।

তাদের বাড়ি ঢাকা কুড়িল চৌরাস্তা এলাকায়। বাসিন্দা। তারা গত ২২ ও ২৪ আগস্ট পৃথকভাবে ১১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘নিখোঁজ ইব্রাহিম খানকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকায় পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *