কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর দুপুর নাগাদ হঠাৎই গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে কয়েকজন হাজির হয় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে। সেই ভিড়ের মধ্যে একজন গেরুয়া রঙ লেপে দেয় অফিস ভবনটির সামনের দেওয়ালে।

সেই সময় পত্রিকাটির বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। সেই সময়ে পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এই ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় ২১শে অগাস্ট প্রকাশিত শিরোনামের যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

২০শে অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সেই ঘটনার পরের দিন আনন্দবাজার পত্রিকা শিরোনামে লেখে ‘গেরুয়া গুন্ডামি’।

ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রতীকে গেরুয়া রঙ রয়েছে।

ওই শিরোনামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্য একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে ২৮শে অগাস্ট শুভেন্দু অধিকারী বলেন, ‘গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।’

স্পষ্টতই তিনি আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ করেই কথাগুলি বলছিলেন।

এর পরেই আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অনেক আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে।

এছাড়াও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন

পহেলা সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের সামনে থেকে একজন বিক্ষোভকারী বক্তব্য রাখেন, “পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।”

তবে প্রতিবাদীরা বিজেপির সঙ্গে যুক্ত কিনা সেটি জানা যায়নি। আনন্দবাজার পত্রিকার তরফেও কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *