মীরসরাই সীমান্তে ৬ ভারতীয় গরু জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

মীরসরাই সীমান্তে ৬ ভারতীয় গরু জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

মীরসরাই সীমান্তে ৬ ভারতীয় গরু জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ছয়টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে চোরাচালান প্রতিরোধে টহলদলটি ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে।

পরে ভোর সাড়ে ৫টার দিকে ভারতের দিক থেকে দুই চোরাকারবারিকে ছয়টি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ছয়টি গরুর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

সীমান্তপথে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও গবাদিপশু পাচার বন্ধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকার জনগণকে চোরাচালানসহ যেকোনো অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *