স্বচ্ছতা ও জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

স্বচ্ছতা ও জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

স্বচ্ছতা ও জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রকল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় জোনায়েদ সাকি মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩-এর গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *