দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে কেউ গুজব ছড়িয়ে বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো গুজবে কান দেওয়া যাবে না।

পূজাকে ঘিরে দেশে নাশকতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন সাচিং প্রু জেরী।

জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী নেতারা।

অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক বিতরণের পাশাপাশি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থেকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *