বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া), আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেনস ক্লাবের বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ও ১৫ অক্টোবর বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাফওয়ার সভানেত্রী সালেহা খানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাফওয়ার প্রধান পৃষ্ঠপোষক এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

১৪ অক্টোবর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বাফওয়ার সহসভানেত্রীরা, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরগুলোর পরিচালক এবং কেন্দ্রীয় বাফওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

May be an image of dais and text

সম্মেলনে বাফওয়ার মূলমন্ত্র ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’-এর আলোকে সংগঠনগুলোর চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ আয়োজন, আর্তমানবতার সেবায় শীতবস্ত্র ও ওষুধ বিতরণ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বিমান বাহিনীর স্থায়ী ও অস্থায়ী সদস্যদের চিকিৎসার আওতায় আনার বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পায়।

এ ছাড়া বিমান বাহিনীর চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসনসংকট নিরসনে ‘বাফওয়া নিবাস’ নামে আবাসনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগসহ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

১৫ অক্টোবর দিকনির্দেশনামূলক ও সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *