বাংলাদেশে আনার সময় কুয়ালালামপুরে ৩৭৪ কোটি টাকার মাদক চালান জব্দ

বাংলাদেশে আনার সময় কুয়ালালামপুরে ৩৭৪ কোটি টাকার মাদক চালান জব্দ

বাংলাদেশে আনার সময় কুয়ালালামপুরে ৩৭৪ কোটি টাকার মাদক চালান জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএলএ) বাংলাদেশগামী একটি চালানের ভেতর থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ।

ঢাকা অভিমুখী একটি কম্প্রেসর মেশিনের ভেতর লুকিয়ে রাখা ১৬১ কেজি হেরোইন এবং ২৪৬.৬৫ কেজি কোকেন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৩৯ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বা প্রায় ৩৭৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মালয়েশিয়ার কাস্টমসের মহাপরিচালক দাতুক সেরি আমরান আহমাদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, গত ১২ অক্টোবর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক কর্মকর্তারা অভিযান চালান। সেখানে থাকা সন্দেহভাজন একটি কাঠের ক্রেট তল্লাশি করা হয়। ক্রেটটি খুলে তার ভেতরে থাকা একটি এয়ার কম্প্রেসর মেশিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা করে ১৬১ কেজি হেরোইন এবং ২৪৬.৬৫ কেজি কোকেন শনাক্ত করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিশাল মাদকের চালানটি বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। এই চোরাচালানের সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক চক্রের সদস্যদের শনাক্ত করতে এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *