ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৪, বাড়তে পারে মৃতের সংখ্যা

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৪, বাড়তে পারে মৃতের সংখ্যা

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৪, বাড়তে পারে মৃতের সংখ্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৪, বাড়তে পারে মৃতের সংখ্যা

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *