উখিয়ায় দিনদুপুরে পাহাড় কেটে মাটি সরানোর অভিযোগ, ডাম্পার জব্দ

উখিয়ায় দিনদুপুরে পাহাড় কেটে মাটি সরানোর অভিযোগ, ডাম্পার জব্দ

উখিয়ায় দিনদুপুরে পাহাড় কেটে মাটি সরানোর অভিযোগ, ডাম্পার জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি সরানোর সময় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় পাহাড় কাটা ও সরকারি বনভূমির ক্ষতিসাধন রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রহমতের বিল এলাকায় পাহাড় কেটে মাটি সরানোর সময় একটি ডাম্পার জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় আবদুল কাইয়ুম, আবদুল মুহিত, ইলিয়াছ হোসেনসহ সংশ্লিষ্ট বিটের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পাহাড় কাটা ও বনভূমির ক্ষতিসাধন রোধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। রহমতের বিল এলাকায় পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড় কাটা ও বনভূমির ক্ষতিসাধন পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক প্রতিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি সরকারি বনভূমি ও পাহাড়ি এলাকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *