রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মোহাম্মদ উল্লাহ বাদশা (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাদশা ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। পরিবারের দাবি, তিনি গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের আংটার সঙ্গে লাইনার রশি দিয়ে গলায় ফাঁস দেন বাদশা। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আবদুর রহিম জানান, তাঁর ছেলে গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ কুমিল্লার লাঙ্গলকোটে চিকিৎসা করানো হয়েছিল। ঘটনার আগের রাতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রোববার তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পরিকল্পনা ছিল পরিবারের।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *