বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি - Southeast Asia Journal

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই উপহার দেওয়া হবে। এগুলোর মধ্যে চারটি সিলেটের জন্য।

বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে ৮টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।