মিয়ানমার সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ - Southeast Asia Journal

মিয়ানমার সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত জান্তা সরকারের ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী সোমবার (২২ মার্চ) এই নিষেধাজ্ঞার অনুমোদন দিতে পারেন ইইউ পরাষ্ট্রমন্ত্রীরা। গত মাসে মিয়ানমারের সামরিক ও অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্যবস্তু করতে সম্মত হয় ২৭ দেশের এই জোট।

শনিবার (২০ মার্চ) ইউরোপের কূটনীতিকদের বরাত দিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা বলছে, জাতিসংঘের এক কর্মকর্তা অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্র সংক্রান্ত অনুপ্রবেশ বন্ধে আরজি জানিয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আওতায় ১১ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের ইউরোপের থাকা সম্পত্তি জব্দ ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে। তবে শুরুতেই সেনা বাহিনীর সঙ্গে থাকা বাণিজ্য চুক্তিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে সামনে এ ধরনের পদক্ষেপ আসতে পারে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই আটক করা হয় অং সান সু চিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশিরভাগ রাজনৈতিক নেতাকে। এরপর থেকেই উত্তপ্ত মিয়ানমারের রাজপথ। এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৩৪ জন নিহত হয়েছেন।