পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২০ - Southeast Asia Journal

পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২০

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে প্রদেশের খুজদার জেলায় এম এইট সড়কে একটি বাস অতিরিক্ত গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন।

খুজদার জেলার ডেপুটি কমিশনার (ডিসি) মেজর (অব.) বশির আহমদ পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানান, বাসটি বেলুচিস্তানের ওয়াড থেকে সিন্ধু প্রদেশের দাদু শহরে যাচ্ছিল। ঘটনাস্থলেই ১৫ যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া আহতদের মধ্যে আরও ৫ জন মারা যান।

ডিসি বশির আহমদ বলেন, ওই বাসের যাত্রীরা সিন্ধুর দাদুর বাসিন্দা। তারা ওয়াডে অবস্থিত সুফি আবদুল কাদের নকশবন্দির মাজারে বার্ষিক ওরস শেষে বাড়ি ফিরছিলেন।