৮ জেলায় করোনায় আরো ৫১ মৃত্যু - Southeast Asia Journal

৮ জেলায় করোনায় আরো ৫১ মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ৮ জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ জন।

রাজশাহী মেডিকেলে মারা গেছে ১৪ জন। এদের মধ্যে করোনায় ৭ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। যাদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোর ১ জন ও নওগাঁর ১ জন। জেলার সংক্রমণের হার ২৭ শতাংশ।

এদিকে, খুলনার দুই হাসপাতালে মারা গেছে ১১ জন। যাদের সবাই করোনা পজেটিভ। এছাড়া, সাতক্ষীরায় আজও করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর চুয়াডাঙ্গায় মারা যাওয়া ৪ জনের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। এছাড়া, করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪ ও নাটোরে ৩ জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত ও উপসর্গে রাজশাহীসহ ছয় জেলায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংকট কাটানো যাচ্ছে না কোনোভাবেই। একের পর এক ওয়ার্ড চালু হলেও জায়গা হচ্ছে না রোগীদের। সংকটাপন্ন রোগীরাও চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এই অবস্থায় রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

You may have missed