আরব জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
আরব জোট শনিবার বলেছে যে, মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে।
আরব জোট গত১৩ নভেম্বর শনিবার বলেছে যে, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় জোটটি।
জোটটি বলেছে, গত ২৪ ঘণ্টায় চালানো ৪২টি হামলায় ১৭টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।
ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে গত মাসে প্রায়-দৈনিক হামলার খবর দেয় এই জোট।