সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল ৭০ লাখ টাকার সোনা - Southeast Asia Journal

সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল ৭০ লাখ টাকার সোনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছ থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওই স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম, যার বাজারমূল্য ৭০ লাখ টাকা।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার মাসিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার- ৩৯ এর মাঠের মধ্যে একটি ব্যাগে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়; যার আনুমানিক ওজন ৭০০ গ্রাম এবং মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধার স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।