লালমনিরহাটে পুকুরে মিললো পরিত্যক্ত মর্টারশেল - Southeast Asia Journal

লালমনিরহাটে পুকুরে মিললো পরিত্যক্ত মর্টারশেল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকার একটি পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশের সদস্য আক্তার হোসেন বলেন, রমনীগঞ্জ গ্রামের বাবু মিয়ার ছেলে সুমন (১৪) পুকুরের পানিতে গোসল করার সময় একটি মর্টারশেল পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে তার বাড়ি থেকে মর্টারশেলটি উদ্ধার করে সেটি আবারও পানিতে ডুবিয়ে রাখি।

ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ধারণা করা হচ্ছে মর্টারশেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) এন্তাজ আলী বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে মার্টারশেলটি পানিতে ডুবিয়ে রেখেছি। বোমা নিষ্ক্রিয়করণ টিম আসলে সেটি উদ্ধার করে নিয়ে যাওয়া হবে।