বান্দরবানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদসহ মোটরসাইকেল জব্ধ - Southeast Asia Journal

বান্দরবানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদসহ মোটরসাইকেল জব্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম থেকে ৪০ টি ক্যান (বিয়ার) ও ২৪ বোতল বিদেশি মদসহ ১টি মোটর সাইকেল জব্ধ করেছে পুলিশ।

সোমবার (৮ মে) নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহার তত্বাবধানে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

এ সময় এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ৩নং ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়াস্থ মেম্বারঘাটা-উখিয়া সড়কে অভিযান পরিচালনাকালে ক্ষেতিশরাম বৌদ্ধ বিহারের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি মোটর সাইকেলকে সিগন্যাল দিলে আসামি আবুল লালা(৩৫) দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ তল্লাশি করিয়া মোটর সাইকেলের উপরে বস্তার মধ্যে থাকা ৪০ ক্যান বিয়ার, ২৪ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়।পাচারকাজে ব্যবহারিত মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নং- কক্সবাজার-হ-১১-৩৪২৯ জব্ধ করেছে পুলিশ।

পলাতক আসামি আবুল লালা ঘুমধুম ইউপির ৭নং ওয়ার্ড মগঘাট এলাকার আবুল হাসেমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টানটু সাহ বলেন, উদ্ধারকৃত বিয়ারসহ জব্ধকৃত মোটরসাইকেল ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার কাজ প্রক্রিয়াধীন। মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।