নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি বার্মিজ গবাদিপশু আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১টি বার্মিজ গবাদিপশু আটক করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
আজ বুধবার (৯ অক্টোবর) ফুলতলী, লেম্বুছড়ি, এবং জারুলিয়াছড়ি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ ফুলতলী, লেম্বুছড়ি, এবং জারুলিয়াছড়ি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১১টি বার্মিজ গবাদিপশু আটক করতে সক্ষম হয়। আটককৃত গবাদিপশুর আনুমানিক মূল্য এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত বার্মিজ গবাদিপশু নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিলাম করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।