কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তের সিসি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তের সিসি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তের সিসি ক্যামেরা সরাল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে ক্যামেরাটি অপসারণ করা হয়।

সিসি ক্যামেরা অপসারণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে দক্ষিণ বাঁশজানি এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর সাব পিলার ৯ সংলগ্ন শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুখ করে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গারালঝোরা ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

ক্যামেরা স্থাপনের পর থেকে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সিসি ক্যামেরা অপসারণ না করায় গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণের আশ্বাস প্রদান করে এবং মধ্যরাতে তা অপসারণ করে।

বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।