মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ২৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ১

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ২৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ১

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ২৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম রাজ্যের চামফাই জেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে আসাম রাইফেলস। রোববার জেলার পূর্ব চামফাইয়ের ন্গুর গ্রামে পরিচালিত এক অভিযানে প্রায় ৯ দশমিক ৩৯১ কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৮ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আসাম রাইফেলস সূত্র জানায়, অভিযানের সময় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির স্পেয়ার টায়ারের ভেতর লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে আসাম রাজ্যের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি নিষিদ্ধ সাইকোট্রপিক মাদক বহনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চামফাই জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িত চক্র শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত চার দিনের মধ্যে মিজোরামে আসাম রাইফেলসের এটি দ্বিতীয় বড় মাদক উদ্ধার অভিযান। এর আগে ১৪ জানুয়ারি আইজলের উত্তর-পূর্বাঞ্চলের জেমবকে প্রায় ৯ দশমিক ৮ কেজি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৯ কোটি ৪০ লাখ রুপি।

প্রসঙ্গত, মিয়ানমার সীমান্তঘেঁষা মিজোরাম রাজ্য দীর্ঘদিন ধরেই উত্তর-পূর্ব ভারতের মাদক পাচারের একটি সংবেদনশীল রুট হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed