সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য প্রদান করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। সেই সমন্বয়কে আরও দৃঢ় করার জন্যই আজ এখানে এসেছি। আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার, এবং আমরা সেই দায়িত্বই পালন করছি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।