চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা এক কোটি ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ ও দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা থানার চায়নাঘাটসংলগ্ন কর্ণফুলী নদীপথ ব্যবহার করে নগরে প্রবেশ করতে পারে- এ তথ্যের ভিত্তিতে রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানের সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়। এ সময় পাচারকাজে জড়িত দুজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed