নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ যাত্রা নিশ্চিতে নোয়াখালীতে সেনাবাহিনীর বিশেষ কার্যক্রম

নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ যাত্রা নিশ্চিতে নোয়াখালীতে সেনাবাহিনীর বিশেষ কার্যক্রম

নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ যাত্রা নিশ্চিতে নোয়াখালীতে সেনাবাহিনীর বিশেষ কার্যক্রম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলমান ঈদুল ফিতরের ছুটিতে ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও মহাসড়কসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

নোয়াখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি কার্যক্রম, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ লক্ষ্যে দিনে ও রাতে বিভিন্ন স্থানে টহল পরিচালনা, স্পর্শকাতর স্থানসমূহে চেকপয়েন্ট স্থাপন এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

নোয়াখালী আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. আতিকুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।