মধ্যপ্রাচ্য অস্থিরতায় লাভবান পাকিস্তান: ২৪ দিনে খালাস এক বছরের সমান পণ্য

মধ্যপ্রাচ্য অস্থিরতায় লাভবান পাকিস্তান: ২৪ দিনে খালাস এক বছরের সমান পণ্য

মধ্যপ্রাচ্য অস্থিরতায় লাভবান পাকিস্তান: ২৪ দিনে খালাস এক বছরের সমান পণ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে সৃষ্ট উত্তেজনার কারণে বৈশ্বিক শিপিং লাইনগুলো গন্তব্য পরিবর্তন করে এখন করাচিকে ট্রান্সশিপমেন্ট হাব বা পণ্য স্থানান্তর কেন্দ্র হিসেবে বেছে নিচ্ছে। ফলে করাচি বন্দর মাত্র ২৪ দিনে এক বছরের সমান পণ্য খালাস করে নতুন রেকর্ড গড়েছে। খবর নিক্কেই এশিয়া।

পাকিস্তানের সমুদ্রবিষয়ক ফেডারেল মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী জানান, ২০২৫ সালের পুরো বছরে করাচি বন্দরে প্রায় ৮ হাজার ৩০০টি ট্রান্সশিপমেন্ট কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। এদিকে চলমান সংকটের মধ্যে মাত্র ২৪ দিনেই ৮ হাজার ৩১৩টি কনটেইনার খালাস করা হয়েছে। তিনি জানান, মূলত দুবাই ও সালালাহর মতো বড় বন্দরগুলোয় জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় মায়ের্স্ক ও কস্কোর মতো বড় কোম্পানিগুলো করাচিমুখী হচ্ছে।

বিশ্লেষকদের মতে, শিপিং লাইনগুলোর করাচিকে বেছে নেয়ার পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। এক. হরমুজ সংকট, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ২ মার্চ থেকে ইরান এ জলপথ বন্ধ করে দিয়েছে। ফলে দুবাইয়ের জেবেল আলীর মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো অচল হয়ে পড়েছে। দুই. খরচে বিশেষ ছাড়, পরিস্থিতি কাজে লাগাতে পাকিস্তান সরকার ১৮ মার্চ থেকে বন্দর চার্জের ওপর ৬০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় ঘোষণা করেছে। এ আর্থিক প্রণোদনা শিপিং লাইনগুলোকে আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখছে। তিন. বিদ্যমান অবকাঠামো। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় করাচি বন্দরে বর্তমানে প্রচুর খালি জায়গা ও সক্ষমতা রয়েছে। এছাড়া হাচিসন পোর্টসের মতো আন্তর্জাতিক অপারেটররা সেখানে আগে থেকেই সক্রিয় থাকায় দ্রুত কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এ সাময়িক তেজি ভাবকে দীর্ঘমেয়াদি করতে হলে পাকিস্তানকে একটি স্থিতিশীল নীতিমালা গ্রহণ করতে হবে। এটি কেবল রাজস্বই বাড়াবে না, বরং বৈশ্বিক বাণিজ্যে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তবে দীর্ঘমেয়াদে করাচি বন্দর জেবেল আলীর বিকল্প হয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে কোনো কোনো বিশেষজ্ঞ সংশয় প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed