খাগড়াছড়িতে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙ্গে দিলো কয়েকজন যুবক!

খাগড়াছড়িতে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙ্গে দিলো কয়েকজন যুবক!

খাগড়াছড়িতে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙ্গে দিলো কয়েকজন যুবক!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পৌর শহরে অকটেন না পেয়ে এক ট্যাগ অফিসারের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছে কয়েকজন যুবক। সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।

জানা যায়, রেশনিং ব্যবস্থার আওতায় পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। এ সময় ৫০০ টাকা করে অকটেন দেওয়া হচ্ছিল।

এ সময় কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করলে ট্যাগ অফিসার হেমন্ত চাকমা তা দিতে অস্বীকৃতি জানান।

পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় খাবার খেতে গেলে ওই যুবকরা তাকে দোকান থেকে বের করে লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে তার হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।