কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ এ কার্যক্রম সম্পন্ন হয়।

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি আরো বলেন, ‘মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য।’

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

উল্লেখ্য, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭৫ জন আসামিসহ আনুমানিক ১১৪ কোটি ৮০ লাখ ২৬ হাজার ১৪১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

জব্দকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া চার হাজার ৪৩২ বোতল বিদেশী মদ, ১২ লিটার দেশীয় মদ, সাত হাজার ৭৮৭ বোতল ফেন্সিডিল, ৫৫০ দশমিক ৪ কেজি গাঁজা, ২৬ দশমিক ২৫৩ কেজি হেরোইন, ছয় দশমিক পাঁচ কেজি কোকেন, ৬৭ হাজার ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ১৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭ হাজার ৬৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, এক লাখ ৫৫ হাজার ৯০৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, এক হাজার ৪৭৬ পিস ভারতীয় ক্যাপসুল ও দুই হাজার ২৯৯ পিস ভারতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), কুষ্টিয়া বেসামরিক প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed