খুলনার কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত

খুলনার কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত

খুলনার কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

ক্যাম্পে কয়রা উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা কার্যক্রমে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও গুরুত্বের সঙ্গে সেবা দেওয়া হয়। এ সময় চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের জন্য বিশেষভাবে সহায়ক হয়েছে।

মেডিকেল ক্যাম্প ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি তারা বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

প্রসঙ্গত, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।