স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ, ইরানে বেশ কয়েকজন গ্রেফতার

স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ, ইরানে বেশ কয়েকজন গ্রেফতার

স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ, ইরানে বেশ কয়েকজন গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও শত্রুভাবাপন্ন নেটওয়ার্কের কাছে সংবেদনশীল তথ্য এবং ছবি পাঠানোর অভিযোগে ইরানে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, তেহরান এবং সারভেস্তান এলাকা থেকে পৃথক অভিযানে এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

তেহরান মেট্রোপলিটন পুলিশ কমান্ডের তথ্যকেন্দ্র জানিয়েছে, রাজধানীর ইউসেফাবাদ এলাকায় একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টকে গোয়েন্দা কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে উন্নত যোগাযোগ সরঞ্জাম, বিশেষ করে স্টারলিংক ডিভাইসের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ খবর ও গোপনীয় তথ্য বিদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থায় পাচার করা হতো। অভিযানে জড়িত সন্দেহে সংশ্লিষ্টদের হেফাজতে নেওয়া হয়েছে।

অন্যদিকে, শিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সারভেস্তান এলাকা থেকেও একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোর ছবি ও ভিডিও ধারণ করে বিদেশের শত্রুভাবাপন্ন নেটওয়ার্কগুলোর কাছে পাঠাতেন।

সাম্প্রতিক সময়ে ইরানে ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি থাকলেও স্টারলিংকের মতো বিকল্প প্রযুক্তির মাধ্যমে তথ্য পাচারের এই ঘটনা দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *