মণিপুরে কুকি ন্যাশনাল আর্মির সন্দেহভাজন সদস্য আটক, অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় অভিযান চালিয়ে কুকি ন্যাশনাল আর্মি-বার্মা (কেএনএ-বি)’র এক সন্দেহভাজন সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, গত ৭ মে জোভেং এলাকার সাধারণ অঞ্চলে ৫ আসাম রাইফেলস এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম লাল থাং জন। তিনি জোভেং এলাকার বাসিন্দা। নিরাপত্তা বাহিনীর দাবি, তিনি পূর্বে মিয়ানমারে গিয়ে কেএনএ-বি গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন।
সেনাবাহিনীর সূত্র জানায়, ওই ব্যক্তি সম্প্রতি মিয়ানমার থেকে অবৈধভাবে পুনরায় চুরাচাঁদপুরে প্রবেশ করেন এবং অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে উখরুল-লিতান অক্ষের দিকে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযানের সময় তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় আরও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।