ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে মুসলমানদের ওপর কথিত নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মুসলিম সংহতির পক্ষে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর সহিংসতার প্রতিবাদে স্লোগান দেন। পরে তবলছড়ি চত্বরে গিয়ে মিছিলটি শেষ হলে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল এবং সংগঠনের নেতা আখতারুজ্জামান ফারুকী।

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ

বক্তারা তাদের বক্তব্যে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান সহিংসতার নিন্দা জানান। প্রধান অতিথি মাওলানা হারুনুর রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে মুসলিম বিশ্বের নেতৃত্বদানকারী দেশসমূহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।