রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে এক শারিরীক ও মানসিক প্রতিবন্ধী কিশোরিকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে রাঙামাটি শহরের পুরান পাড়ার বাসিন্দা তৌহিদ সাইফুলকে স্থানীয়রা আটকের পর পুলিশকে হস্তান্তর করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা।

বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা বলেন, সকালে আমার ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। মেয়েকে রেখে মেয়ের বাবা-মা কাজে বের হয়েছিলো অন্যদিনের মতো। সকাল সাড়ে দশটায় বাসায় ফিরে দেখে মেয়ে ভয়ে কাঁপছে আর কান্না করছে।

তিনি আরও জানান, মেয়েটির পরিবার একটি টিলায় বসবাস করে। ঐ এলাকায় মাছ ধরা বন্ধকালীন সময়ে অবৈধভাবে ছেলেটি মাছ শিকার করতে যায়। ঘরে কেউ না থাকায় শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করে। ঐ এলাকায় কোন বাঙালির বসবাস নাই। মেয়েটির অবস্থা দেখে স্থানীয়রা ছেলেটিকে জিজ্ঞাস করতে গেলে ছেলেটি দৌঁড় দিয়ে পালাতে চায় তখনি স্থানীয়রা ধরে ফেলে। পরে স্থানীয় মেম্বার ও গ্রামবাসী ছেলেটিকে আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মেয়ে ও ছেলেটিকে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, ঐ এলাকায় মাছ ধরা বন্ধকালীন সময়ে অবৈধভাবে ছেলেটি মাছ শিকার করতে যায়। ঘরে কেউ না থাকায় প্রতিবন্ধী কিশোরিকে ধর্ষন করে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি তদন্ত মো. মোখলেছুর রহমান জানায়, এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যান তৌহিদ সাইফুল নামে একজনকে আটক করে ফোন দিলে পুলিশ গিয়ে নিয়ে আসে। মেয়েটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর অভিযুক্ত ছেলেটির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।